দেখে নিন, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দুই দলেরই সম্ভাব্য একাদশ
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। কিন্তু এরপর টানা ৫ ম্যাচ হেরেছে টাইগাররা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। এরপর টানা চার ম্যাচে হেরেছে বাবর আজমের দল। পরাজয়ের বৃত্তে আটকে পড়া দুই দলই এখন মুখোমুখি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বাধিক একটি অবস্থান পরিবর্তন করা যেতে পারে. শেখ মেহেদীর জায়গায় খেলতে পারেন নাসুম। কিন্তু এই সম্ভাবনাও খুব কম। উইকেট স্পিন করার উপযোগী না হলে মেহেদির খেলার সম্ভাবনা বেশি।
এদিকে পাকিস্তানের প্লেয়িং ইলেভেনে অনেক পরিবর্তন আসতে পারে। চোটপ্রাপ্ত ওপেনার ফখর জামান পুরোপুরি ফিট। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া ইমাম-উল-হকের জায়গায় ফিরতে পারেন তিনি। তবে শাদাব খান এখনও ফিট নন তাই উসামা মীর আরেকটি সুযোগ পেতে পারেন। এদিকে জায়গা হারাতে হতে পারে মোহাম্মদ নওয়াজকে। সেখানে ফিরতে পারেন সালমান আলী আগা।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য)- আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক/ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ/সালমান আলী, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। হারিস রউফ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live