টানা হারের পর, অধিনায়ক সহ বিসিবিতে আসতে পারে বিশাল পরিবর্তন
চলতি বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আসবে নিশ্চিত। টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে টাইগারদের ওয়ানডে অধিনায়কত্বেও পরিবর্তন আসতে পারে। ক্রিকেট বোর্ডের নেতৃত্বে কোনো পরিবর্তন হবে কি না এমন প্রশ্ন অনেক ক্রিকেট ভক্তই করছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে আছেন নাজমুল হাসান পাপন। তিনি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন এমপিও। সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সমর্থনও রয়েছে বিসিবি সভাপতির।
ক্রিকেট বোর্ড পরিচালনাতেই থেমে থাকেন না পাপন, দল নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বাংলাদেশ দল যখন ভালো খেলে তখন এগুলো নিয়ে বিশেষ সমালোচনা হয় না। কিন্তু বিশ্বকাপে দলের জঘন্য পারফরম্যান্সের পর বোর্ড পরিচালনার ধরন নিয়েও উঠছে প্রশ্ন। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করছে। অনেকে তোপ দাগছেন মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বিরুদ্ধেও।
নেদারল্যান্ডসের কাছে দলের লজ্জাজনক হারের পর দিন সকালেই বিসিবি সভাপতি যেভাবে কলকাতার ফ্লাইট ধরে টিমের সিনিয়রদের সঙ্গে দেখা করতে চলে আসেন এবং মিটিং করেন – তাতে স্পষ্ট যে তিনিও এই মুহুর্তে বেশ চাপেই আছেন। তবে এটাও সত্য এবং মানতে হবে যে তিনি বিসিবির একজন নির্বাচিত সভাপতি এবং তার বর্তমান মেয়াদেরও প্রায় বছরতিনেক বাকি আছে। কাজেই সাংবিধানিকভাবে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরানো কঠিন।
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে ব্যর্থতার তদন্ত করতে হয়তো টুর্নামেন্ট শেষে কমিটি গঠন করতে পারেন বিসিবি সভাপতি। ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পরও ঠিক একই কায়দায় তদন্ত কমিটি গঠন করেছিলেন তদানীন্তন বোর্ড সভাপতি আলি আসগর লবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live