শেষ হলো ভারত-দঃ আফ্রিকা ম্যাচের টস, জেনে নিন ফলাফল
ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আজকের লড়াই দুই দলের জন্যই শীর্ষে। এমন পরিস্থিতিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
রবিবার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায় (BST PM ২:৩০)। এই ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে প্রোটিয়ারা।
শীর্ষস্থান ধরে রাখার মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। বড় ম্যাচের আগে উইনিং কম্বিনেশন ভাঙতে পারেননি তিনি। কারণ গত ম্যাচের পর কলকাতার উইকেটে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেনে এসেছে পরিবর্তন। প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে একজন ফাস্ট বোলারকে বাদ দিয়ে একজন অতিরিক্ত স্পিনার খেলার। সে ক্ষেত্রে জেরাল্ড কোয়েটজিকে ছেড়ে দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে ফিরেছেন তাবরেজ শামসি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভন ডের ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি এবং তাবরেজ শামসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ