শেষ হলো শ্রীলংকা-নিউজিল্যান্ডের ম্যাচের টস; ভাগ্য ঝুলে আছে পাকিস্তান-বাংলাদেশের
বিশ্বকাপ লিগে আর মাত্র ১ ম্যাচ বাকি। এই বৈশ্বিক ইভেন্ট, যা শুরুতে একটু প্রাণহীন মনে হয়েছিল, শেষ পর্যন্ত আবার জীবন্ত হয়ে উঠবে বলে মনে হচ্ছে। টুর্নামেন্টে ১০টি দলের মধ্যে ৭টির ভবিষ্যৎ ঝুলে আছে। সেমিফাইনালের বাকি আসনগুলোর জন্য অপেক্ষা করছে তিনটি দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে চারটি দল।
এমন গুরুত্বপূর্ণ সময়ে নবম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। টস জিতে শ্রীলঙ্কা দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
আজকের ম্যাচে দুই দলের সমীকরণ দ্বিগুণ। নিউজিল্যান্ডের জয়ে সেমিফাইনাল প্রায় নির্ধারিত হয়ে যাবে। আর শ্রীলঙ্কা জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়ে যাবে। তবে এই ম্যাচের মাহাত্ম্য এখানেই থেমে নেই, বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্যও নির্ভর করছে এই ম্যাচের ওপর।
নিউজিল্যান্ডের পরাজয় যেমন পাকিস্তানের জন্য দরজা খুলে দিতে পারে, তেমনি এটি বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে অনেক পিছিয়ে ঠেলে দেবে। আজ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরুতে। এটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আজকের ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। রাজিথার জায়গায় শ্রীলঙ্কা দলে ফিরেছেন চামিকা।
নিউজিল্যান্ড একাদশডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (সি), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
শ্রীলঙ্কা একাদশপথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (ডব্লিউকে/অধিনায়ক), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামেরা, দিলশান মাদুশঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি