আজ ১০/১১/২০২৩, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
সোনার ভরি আবার লাখ টাকা ছাড়াল। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো সোনার ভরি লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রোববার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সমিতি জানিয়েছে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫৪৪ টাকা। নতুন এই দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।
এর আগে গত ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা। আর আজ রোববার নতুন করে দাম বাড়ানোর ফলে ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫৪৪ টাকায়। আজ রোববার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা।
এ নিয়ে চলতি মাসে সোনার দাম তৃতীয়বারের মতো পরিবর্তন করা হলো। মাসের শুরুতে ৫ অক্টোবর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল। এরপর ১১ অক্টোবর বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা। এখন আবার কিছুটা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করা হয়েছে।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও পরিবর্তিত হবে। ২১ ক্যারেটের সোনার দামও ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। তাতে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আগামীকাল সোমবার থেকে বেড়ে হবে ৯৫ হাজার ৯৯৫ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ৯৩৩ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৮২ হাজার ২৩১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৪৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি নতুন দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা।
এদিকে আজ রোববার পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৯৯ হাজার ৩৭৭ টাকা, ২১ ক্যারেট ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২০২৬ সালের কোরবানির ঈদ কবে? দিনক্ষণ নিয়ে মিলল আগাম আভাস
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালে মধ্যকার সেমি ফাইনাল ম্যাচ, জানুন ফলাফল
- জামানত ছাড়াই প্রবাসীদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে সরকার
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা