মিডিয়ার চরম সমালোচনা করে যা বলল, বিসিবি
ভারতে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ঘরোয়া ফ্লাইটে দেশে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। দলটি যতদিন ভারতে ছিল, ততদিন দুই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গোপন রাখা হয়েছিল। বিশ্বকাপে ব্যর্থতার পর আবারও এসব সমস্যা দেখা দেয়। সাকিব ও তামিমের দেওয়া ভিডিও বার্তা ও সাক্ষাৎকার নিয়েও রয়েছে আলোচনা। এতে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেই।
আজ (মঙ্গলবার) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ নতুন ক্রিকেট খেলছেন না। তাদের কোড অব কন্টাক্ট সম্পর্কে ওয়াকিবহাল। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকার শীর্ষে থাকবেন তারা। তারা যে কাজগুলো করেছে বা তারা যে সাক্ষাৎকার দিয়েছে – যেগুলো এত আলোচিত ও সমালোচিত হয়েছিল যদি বিশ্বকাপ শুরুর আগে এগুলো না হতো। তাহলে আমরা আরও ভাল জায়গায় থাকব। এভাবে না হলে হয়তো ভালো হতো।
সাকিব-তামিম ইস্যুতে গণমাধ্যমেরও দায় দেখছেন টিুট, ‘এটার (বিশ্বকাপের আগে নানা ঘটনাপ্রবাহ) জন্য তাদেরকে (সাকিব-তামিম) যদি দোষারোপের আওতায় নিয়ে আসা হয়, তাহলে সেখানে আমাদের সংবাদমাধ্যমেরও ভূমিকা ছিল।" এটা বলায় হয়তো আপনাদের কেউ আমাদের ওপর অসন্তুষ্ট হবেন। আমি সবসময় বলি আমরা এবং মিডিয়া সবাই একই দিকে। আমাদের যেমন ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ আছে, আপনাদেরও এই সহযোগিতার জায়গা আছে।
‘ক্রিকেট যদি থাকে, তখন আমরা সবাই থাকব। ক্রিকেট না থাকলে আমরা সবাই এ জায়গায় থাকতে পারতাম না। এ জায়গা থেকে চিন্তা করলে প্রশ্নগুলো না ওঠানোই ভালো ছিল’, আরও যোগ করেন বিসিবির এই কর্মকর্তা।
এর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের ক্রিকেটাররা যখন বিশ্বকাপ খেলতে ভারতের বিমানে উঠেন, তখন নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দেন তামিম। সেখানে তাকে ব্যাটিং অর্ডার পাল্টে বিসিবি থেকে মিডল অর্ডারে নামানোর প্রস্তাব দেওয়ায় তিনি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার কথা জানান। একইদিন রাতে একটি বেসরকারি টিভি চ্যানেল সাকিবের দেওয়া সাক্ষাৎকার প্রকাশ করে। যেখানে বাংলাদেশের বর্তমান অধিনায়ক তামিমকে জড়িয়ে আলোচনার জন্ম দেওয়া বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। পরবর্তীতে যার প্রভাব দলেও পড়েছে বলে মনে করেন অনেকেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন