আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য দলে আবার বড় পরিবর্তন আনল নিউজিল্যান্ড
এক সপ্তাহ আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড দল। এবার সেই দলে পরিবর্তন এনেছে কিউইরা। দলের তারকা পেসার ম্যাট হেনরি ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ পর্ব খেলতে পারেননি। তবে কথা ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও ফিরবেন মাঠে।
কিন্তু, সবশেষ খবর বলছে, বাংলাদেশের বিপক্ষে তার খেলা হচ্ছে না। তার বদলি হিসেবে নেইল ওয়েগনারের নাম ঘোষণা করেছে কিউইরা। গতকাল এক বিবৃতিতে নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম উইলস জানিয়েছেন, তিনি আশাবাদী ওয়েগনার নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বাংলাদেশের বিপক্ষে।
উইলস বলেন, 'বাংলাদেশ সফরে নেইলের স্কিল এবং অভিজ্ঞতা পাওয়া দারুণ এক ব্যাপার। রেকর্ডই তার হয়ে কথা বলবে এবং আমরা সবাই জানি যে সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে উপমহাদেশের মাটিতে অনেক ম্যাচ খেলেছে এবং আমি জানি সে এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকবে।'
এই আসন্ন সফরে কিউই দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। নিয়মিত লাল বলের স্পিনার এইজাজ প্যাটেলের সঙ্গে বাংলাদেশে আসছেন মিচেল স্যান্টনারও। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।
নিউজিল্যান্ড দল- টিম সাউদি (অধিনায়ক), টম ব্লুন্ডেল, ডেভন কনওয়ে, নিল ওয়াগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল। তরুণ..
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live