বিশ্বকাপ জিতলেই, রোহিতদের ১০০ কোটি রুপি দিবে যে সংস্থা
রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলা শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বিশ্বকাপ ট্রফি কে জিতবে সেদিকেই তাকিয়ে সবাই। আর এমনই উত্তেজনাপূর্ণ ও উন্মাদনাপূর্ণ পরিস্থিতিকে আরেকটু উত্তেজনাপূর্ণ করে তুলেছে 'অ্যাস্ট্রোলক' নামের একটি অনলাইন জ্যোতিষ সংস্থার সিইওর ঘোষণায়।
কোম্পানির নেতা পুনিত গুপ্তা বলেছেন যে, ফাইনালে ভারত ট্রফি জিতলে তিনি তার কোম্পানির সমস্ত গ্রাহকদের মধ্যে ১০০ কোটি রুপি বিতরণ করবেন। স্বভাবতই এমন ঘোষণায় ভারতকে জেতাতে কেঁপে উঠছেন অনেকেই।
পুনিত বলেন, '২০১১ সালে তখন আমি কলেজে পড়তাম। ভারত বিশ্বকাপ জয়ের মুহূর্তটি আমার মনে গেঁথে আছে। কিন্তু তখন সেই আনন্দ প্রকাশ করার সুযোগ ছিল না। কিন্তু এবার ভারত যখন বিশ্বকাপের ফাইনালে উঠেছে, তখন কেউ বসে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, গতবার ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দ শুধু বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। তবে এবার তার কোম্পানিরও গ্রাহক রয়েছে। তারা সবাই পরিবারের মতো। তাই ভারত ফাইনাল জিতলে সেই অবারিত আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। কিন্তু একটু ভিন্ন ভাবে।
কোম্পানির অর্থ বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলে গ্রাহকদের মধ্যে ১০০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নেন পুনিত। বিশ্বকাপের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন তিনি।
এদিকে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রেখা ভোজ। এর আগে পুনম পান্ডেও এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পুনিতের ঘোষণা নিয়ে কোনো বিতর্ক ছিল না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি