নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহকে বিসিবির কড়া বার্তা
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর এই ম্যাচে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ রিয়াদ। হাতে ব্যান্ডেজ করে ঢাকায় ফিরেছেন টাইগার ক্রিকেটার। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ অনিশ্চিত মাহমুদউল্লাহ।
তার চোটের সর্বশেষ অবস্থা নিয়ে গতকাল মিরপুরে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, 'মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের শেষ ম্যাচে ডাইভ দিতে গিয়ে কাঁধে আঘাত পায়। সেটার গুরুত্ব বিবেচনা করে আমরা দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্যে থাকার ব্যাপারে উপদেশ দিয়েছি।'
'আপাতত ৪ সপ্তাহের জন্য বিশ্রামে থাকবে। প্রথম ২ সপ্তাহে পুরো বিশ্রামে রাখব আমরা। এরপরে সে ফিজিওথেরাপি শুরু করবে। বর্তমানে সে ফিজিওথেরাপি শুরুর প্রক্রিয়ার মধ্যেই আছে। আমরা ২-৩ সপ্তাহ পরপর রিভিউ করব এবং এরপর নির্দেশনা জানানো হবে।'- যোগ করেন দেবাশীষ।
এদিকে আঙুলের চোটে দলের বাইরে সাকিব আল হাসানও। আসন্ন টেস্ট সিরিজে তাই অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। মাঠে ফিরতে এই অলরাউন্ডারের আরও কয়েকদিন সময় লাগবে।
সাকিব সম্পর্কে দেবাশীষ বলেন, 'সাকিবের ইনজুরির পর ২ সপ্তাহের বেশি হয়ে গেছে। একটি সাধারণ নিয়ম হিসাবে আমরা আঘাতের ৩ সপ্তাহ পরে একটি চেক এক্স-রে করব। তাহলে আমরা আপনাকে জানাতে পারব। এখন সাকিবের ব্যথা কমে গেছে। তবে সেক্ষেত্রে ৩ সপ্তাহ পর পরীক্ষা করুন। পর্যালোচনা করতে হবে। সেটাই আমরা করব। এক্স-রে ও রিপোর্টের পর সিদ্ধান্ত নিতে পারব।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live