অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা
আর্জেন্টাইন তারকা সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে তিনি কোপা আমেরিকার পরে তার বুট ঝুলিয়ে দেবেন।
দি মারিয়া বলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি। ’
আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। মৌসুমের ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেছিলেন সাবেক পিএসজি ও জুভেন্টাস তারকা। পুরো ১২০ মিনিট মাঠে থেকে আক্রমণাত্মকভাবে দুর্দান্ত অবদান রাখেন তিনি।
আর্জেন্টিনার শেষ তিনটি আন্তর্জাতিক শিরোপা জয়ী ম্যাচে গোল করেছেন ডি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছে তার পা থেকে। এরপর ২০২২ সালের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে জাল খুঁজে পান তিনি। আর্জেন্টিনার হয়ে ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুইস মেনোত্তির মতে, ডি মারিয়া লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা এবং মারিও কেম্পেসের সাথে তুলনীয়।
২০০৮ সালের বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়া। এরপর তিনি আলবিসেলেস্তেতে ১৩২ ম্যাচে ২৯ গোল করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান: ৫ গোলের নাটকীয় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: কখন, কোথায় দেখবেন লাইভ