২০২৩ বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের চোখে সেরা একাদশ
গত রবিবার (১৯ নভেম্বর), আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। সাবেক ও বর্তমান ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা তখন একের পর এক একাদশ সাজিয়ে নিচ্ছেন বিশ্বকাপে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে।
বিশ্বকাপের পর থেকে আইসিসিসহ আন্তর্জাতিক মিডিয়া তাদের সেরা একাদশ প্রকাশ করে আসছে। অনেক সাবেক তারকা ক্রিকেটারও বানিয়েছেন বিশ্বকাপের সেরা একাদশ। ইংল্যান্ডের তারকা পেসার জিমি অ্যান্ডারসন, ধারাভাষ্যকার ইয়ান বিশপ, ক্যাস নাইডু, শেন ওয়াটসন, আইসিসি ক্রিকেটের জেনারেল ম্যানেজার ওয়াসিম খান এবং ভারতীয় সাংবাদিক সুনীল বৈদ্যও তাদের সেরা একাদশ প্রকাশ করেছেন।
এবার সেরা একাদশ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তার একাদশে জায়গা করে নিয়েছেন ভারতের পাঁচজন, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও নিজ দেশ দক্ষিণ আফ্রিকা থেকে একজন। নিজের ইউটিউব চ্যানেলে এই একাদশ ঘোষণা করেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।
ডি ভিলিয়ার্সে চোখে বিশ্বকাপের সেরা একাদশ
রোহিত শর্মা (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), শ্রেয়াস আইয়ার (ভারত), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জেরাল্ড কোয়েৎজি (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ শামি (ভারত) ও দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি