বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার কারণ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, আকরাম খান
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দারুণ প্রত্যাশা নিয়ে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু টাইগার ভক্তদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সাকিব। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, বিশ্বকাপে অতিরিক্ত পরীক্ষা টাইগারদের জন্য অনেক দেরি হয়ে গেছে।
শনিবার (২৫ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আকরাম খান। এত পরীক্ষা-নিরীক্ষার পরও কোনো দলের পক্ষে ভালো পারফর্ম করা সম্ভব নয় বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘একটা দেশে যদি খেলার আগে এত কথাবার্তা হয় তাহলে ওই দল কোনোদিনও ভালো করতে পারবে না। এই কথাটা আমি এশিয়া কাপের আগেও বলেছিলাম। আমরা বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে পুরো দলকে দাঁড় করাতে পারিনি। শেষ পর্যন্ত একটা দলই আমরা দাঁড় করাতে পারিনি। এত এক্সপেরিমেন্ট করলে কোনো দেশ ভালো করবে বলে মনে হয় না।’
এবারের মতো এমন বাজে বিশ্বকাপ বাংলাদেশ আগে কখনো খেলেনি বলে মনে করেন আকরাম খান। তিনি বলেন, ‘আমার মনে হয় না এর আগে এতো বাজে বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে। ১৯৯৯ বিশ্বকাপে আমরা ৬টা ম্যাচের মধ্যে ২টা জিতেছিলাম। এবার আমাদের প্রত্যাশা বেশি ছিল। ভারতের মাটিতে খেলা হওয়ায় অনেক আশাও ছিল আমাদের। যেকোনো কারণেই হোক সেই আশা পূরণ হয়নি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live