আধা ঘণ্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানসহ আরো ২ দেশ
মাত্র আধা ঘণ্টায় ভূমিকম্পে কেঁপে ওঠেছে পাকিস্তান, পাপুয়া নিউগিনি ও চীন। সোমবার বিকেল ৩টার পর এ বিরল ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়া মহাদেশের বাইরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ দেশ পাপুয়া নিউ গিনিতে প্রথম ভূমিকম্প হয়েছিল। ৬.৫ মাত্রার এই ভূমিকম্পটি পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলে বিকাল ৩:১৬ মিনিটে ঘটে। ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে।
পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ২২ মিনিট পর বিকাল ৩টা ৩৮ মিনিটে পাকিস্তানে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে। পাকিস্তানে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানে ভূমিকম্পের আট মিনিট পর চীনের তিব্বতের হিমালয় প্রদেশ বা ঝেজিয়াংয়ে ৫ মাত্রার ভূমিকম্প হয়। এনসিএস জানিয়েছে, ১৪০ কিলোমিটার গভীরে যে ভূমিকম্প হয়েছিল, তার মাত্রা ছিল ৫।
প্রসঙ্গত, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি এবং তিব্বত বা ঝেজিয়াং-এ ভূমিকম্প অস্বাভাবিক নয়, তবে ভৌগলিকভাবে বিচ্ছিন্ন তিনটি অঞ্চলে ভূমিকম্প সাধারণত প্রায় একই সময়ে ঘটে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- ব্রাজিল বনাম হাইতি: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি
- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয় ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার সহজ উপায়
- ইউএসএ বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সুইজারল্যান্ড বনাম বসনিয়া: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- স্কটল্যান্ড বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE