অবশেষে নারী ক্রিকেটারদের বিশাল খুশির খবর দিলো বিসিবি
গত ৫ মাস বেতন পাননি নারী ক্রিকেটাররা। এনিয়ে কম আলোচনা হয়নি। জাতীয় দলের ক্রিকেটারদের অবৈতনিক বেতন দেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে এই জটিলতা কেটে গেছে। দীর্ঘ অপেক্ষার পর তার বেতন পাঠিয়েছে বিসিবি। মঙ্গলবার সিলেটে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মহিলা বিভাগের প্রধান শফিউল আলম নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবির এই পরিচালক বলেন, ‘দেখুন, আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম। সে জায়গায় একটু সংযোজনের বিষয় ছিল। সেই কারণে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে যায়। এবং বেশ দেরি হয়। আমরা যখনই বিষয়টা জানতে পারি, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।’
২ দিনের মধ্যেই বকেয়া বেতন পাচ্ছেন নারী ক্রিকেটাররা
বেতনের পাশাপাশি নারী ক্রিকেটারদের বোনাসের কথাও নিশ্চিত করেছেন নাদেল, ‘তাদের কাছে বোর্ডের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল সেটা দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে দুই ফরম্যাটেই সিরিজ জেতার পর দল ও ভালো পারফরম্যান্স করেছে, কোচসহ অন্যান্য যারা ছিলেন তাদেরও বোনাসটা দেওয়া হয়েছে। আমি যেহেতু নারী উইংয়ের দায়িত্বে আছি, এই যে বিলম্ব হলো, এই দায়টা আমার এড়ানোর কোনো সুযোগ নেই।’
তবে এমন বিলম্বের বিষয়ে নিজেদের দায়ও মেনে নিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘দুঃখজনকভাবে আমাকে কেউ বিষয়টি অবহিত করেনি। আমাদের উইংস থেকে নামটা পাঠিয়ে দিয়েছি আমাদের ওই সময় আর করণীয় ছিল না। প্লেয়াররাও যেহেতু সিরিজের মধ্যে ছিল, তাদেরও ব্যস্ততা ছিল তারাও কেউ কিন্তু বিষয়টা আমাদের অবহিত করেনি।’
‘আমাদের যদি একটু অবহিত করতো, আমরা নিশ্চিত হয়তো তড়িৎ পদক্ষেপ নিতে পারতাম। আমরা যতই জেন্ডার নিয়ে কথা বলি না কেন। আমরা মুখে যেটা বলি, কার্যকলাপের মধ্যে দিয়ে সেটা খুব সামঞ্জস্যপূর্ণ হয় না এটা আমাদের সকলকে মেনে নিতে হবে।’
যদিও এর আগে ঢাকাপোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, দুই দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে। শেষ পর্যন্ত কিছুটা দেরি হলেও নিজেদের প্রাপ্য বুঝে পেয়েছেন জ্যোতি-ফারজানারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি