হাথুরের বিরুদ্ধে ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিসিবির কাছে আইনি নোটিশ
বিশ্বকাপ চলাকালে ক্রিকেটার নাসুমকে চড় মারার ঘটনার তদন্ত দাবি করে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান মেইল ও ই-মেইলের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান।
নোটিশে দোষী প্রমাণিত হলে হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে বিসিবিকে। ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরু সিং ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
তিনি বলেন, যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live