এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আজ (রোববার) ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে মাহফুজুর রহমান রাব্বিকে। এছাড়াও আরও ৩ জন অতিরিক্ত রাখা হয়েছে।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। এবারের যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে।
৮ই ডিসেম্বর উদ্বোধনী দিনে 'এ' গ্রুপের ভারত-আফগানিস্তান এবং পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টে পর্দা উঠবে। পরের দিন (৯ ডিসেম্বর) বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১১ ডিসেম্বর জাপান এবং ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল:
আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুজ্জামান বারান্না, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রাহানাত দাউদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান। ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফা মৃধা।অতিরিক্ত: মোহাম্মদ রিজান হুসাইন, নাঈম আহমেদ এবং মোহাম্মদ জেহাদুল হক জেহাদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live