বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায়ভার পড়ছে যাদের উপর
পাকিস্তান দলের ব্যর্থতার জন্য বিদেশি কোচ দায়ী বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বিদেশি কোচরা পাকিস্তানকে বোকা বানাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিশ্বকাপ মিশনে ব্যর্থতার পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। এরপর দলে এসেছে বড় পরিবর্তন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন এবং দলের পরিচালক মিকি আর্থারকে সরিয়ে দিয়েছে। অন্যদিকে বোলিং কোচের পদ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল।
বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের প্রায় পুরোটাই বিদেশি কোচ দ্বারা পরিচালিত হয়েছিল। ভবিষ্যতে কোচিং স্টাফ প্যানেলে আর বিদেশি কোচ দেখতে চান না আকরাম। তিনি বলেন, ‘আমাদের বিদেশি কোচরা সবসময় পাকিস্তানে থাকেন না। শুধু সিরিজের সময় আসেন তারা। এনসিএতে যাওয়া বা তরুণ খেলোয়াড় বা অন্যান্য কোচদের শেখানোর চেষ্টাই করেন না তারা। ব্যবস্থাপনা বা মানসিকতার দিকগুলো নিয়ে কাজ করেন না।’
দেশটির সাবেক এ অধিনায়ক বলেন, ‘দল খারাপ খেললে, তখন সব দোষ ক্রিকেটারদের ওপর দেওয়া হয়। তাদের বলির পাঁঠা করা হয়। যা মোটেও ঠিক নয়। দেশীয় কোচদের দায়িত্ব দিতে হবে। তারা দায়িত্ব নিলেই পাকিস্তান ক্রিকেটের ভালো হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live