জানা গেল সাকিবের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমান
তিনি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, ক্রিকেটের পাশাপাশি তিনি রাজনীতিতেও এসেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাকিব। তাও আমাদের দেশ মাগুরা-১।
সাকিবের মনোনয়নপত্র ইতিমধ্যেই বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হলফনামায় নিজের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন এই অলরাউন্ডার। হলফনামায় সাকিব ক্রিকেটার হিসেবে তার পেশা এবং বিবিএ পাস বলে শিক্ষাগত যোগ্যতার কথা জানিয়েছেন।
হলফনামায় তিনি গড় বার্ষিক আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। বৈদেশিক মুদ্রায় দেখা গেছে ২৪ হাজার ২৬১ ডলার। ক্রিকেটে বার্ষিক পেশাদার আয় দেখানো হয়েছে ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। সোনা দেখিয়েছেন ২৫ ভরি। আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা।
এদিকে জামানত বাবদ ব্যাংক ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। তিনি ইরস্টন ব্যাংকে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা ঋণ দেখিয়েছেন। ব্যাংক আমানত থেকে আয় হয়েছে ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেওয়া মনোনয়ন ফরম থেকে এ তথ্য জানা গেছে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live