সিনিয়র প্লেলেয়ারদের নিয়ে যা বললেন, পাপন
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৫০ রানে জিতেছে বাংলাদেশ দল। পরে বিসিবি জানায়, ঢাকায় দ্বিতীয় টেস্টের আগে ক্রিকেটারদের সঙ্গে ডিনার করবেন নাজমুল হাসান পাপন। আর সোমবার সন্ধ্যায় ডিনার করতে টিম হোটেলে প্রবেশ করেন বিসিবি সভাপতি পাপন। এরপর তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ দলে পরিবর্তন আসছে।
এ সময় পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, একটা জিনিস আমি আপনাদেরকে আরেকবার বলে নেই, আমাদের কিন্তু এখন একটা ট্রাঞ্জিশন ফেজ (পালাবদল) যাচ্ছে। এই কথাটা কেউ মাথায় রাখে না। কয় বছর...এক বছর, দুই বছর, তিন বছর এরপর কিন্তু যে সমস্ত খেলোয়াড়রা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে, তারা কিন্তু থাকবে না। এটাই স্বাভাবিক।’
‘এক বছর, দুই বছর, তিন বছর পর সম্পূর্ণ নতুন দল নিয়ে আমরা যাদের সঙ্গে খেলি এখন, এ সমস্ত দলের সঙ্গে খেলা কি সম্ভব? পারবে না তো! কাজে এই সুযোগটা যদি ওরা কাজে লাগাতে পারে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এখন থেকে যখন যে সুযোগ পাবে সে যেন এটা কাজে লাগায়। এই চেষ্টাটাই করা হচ্ছে।’— যোগ করেন পাপন।
সিনিয়ররা সবসময় খেলবে না মনে করিয়ে দিয়ে পাপন বলেন, ‘যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো। মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না। ’
‘অনেক দেশ আছে তিন-চার বছরেও ওরকম দল গড়ে তুলতে পারেনি। আমাদের যেন ওই সময়টা না লাগে, এক-দেড় বছরের মধ্যে আমরা যেন ভালো দলে পরিণত হই। ’- আরো বলেন পাপন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি