শান্তর অধিনায়কত্বে সাফল্যের কারণ জানালেন হাথুরুসিংহে
সাকিব আল হাসান নয়। তামিম ইকবাল নেই। এমনিতেই সাদা ফরম্যাটে ক্রিকেট থেকে দূরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটের 'পঞ্চপাণ্ডব' যুগ শেষ হয়ে গেছে। চার সিনিয়র ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র মুশফিকুর রহিম ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে কিছু স্মরণীয় ক্রিকেট উপহার দিয়েছেন এই তরুণ দল। ঘরের মাঠে কিউই দলকে প্রথমবারের মতো হারায় তারা।
এই যুবদলের নেতা ছিলেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে জিতলেন নাজমুল হোসেন। অধিনায়ক হিসেবে নেতৃত্বে অভিষেকে তিনি প্রথম সেঞ্চুরি করেন। স্বাভাবিকভাবেই নেতা শান্তকে নিয়ে ক্রিকেট পার্লারে চলছে তুমুল আলোচনা।
দলের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেও মুগ্ধ হয়েছেন শান্তর খেলায়। মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব দুটো আলাদা জিনিস। অধিনায়কত্ব ছিল চমৎকার। টেকটিক্যালি সে একদম ঠিকঠাক ছিল। খেলায় সে বেশির ভাগ সময়ই নিজে আগে এগিয়ে এসেছে। মুগ্ধ করার মতো ফিল্ড প্লেসিংও ছিল। কোনো কোনো সময় কিছুটা আনঅর্থডোক্স কিন্তু সেটা খুবই কাজের ছিল। ’
শান্তর সামনে লম্বা সময় পড়ে আছে, সেটাও বিশ্বাস করেন এই কোচ, ‘নেতৃত্বও চমৎকার ছিল। পারফরম্যান্স দিয়েই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সম্মানটা সে আদায় করেছে আর একটা স্ট্যান্ডার্ডও চেয়েছে। আমার মনে হয় তার সামনে লম্বা ভবিষ্যৎ আছে। তাকে অধিনায়ক করা বোর্ডের সিদ্ধান্ত। সঠিক সময়ে তারাই সিদ্ধান্ত নেবে।
ক্রিকেটারদের নিজেদের মতই খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে বললেন হাথুরু, ‘বার্তাটা একই রকম থাকবে। আমাদের যা কিছু আছে, তা নিয়েই সামনে এগোতে হবে। নিজেদের শক্তির জায়গা বুঝে প্রতিটি সেশনে প্রতিদ্বন্দ্বীতার চেষ্টা করতে হবে। এই দলটা তরুণ অভিজ্ঞতার দিক থেকে কিন্তু স্কিলের দিক থেকে তারা খুব ভালো। তাদের স্বাধীনতা নিয়ে খেলতে দেওয়া হয়েছে যেভাবে তারা এনসিএলে খেলে। ’
তরুণ ক্রিকেটারদের এমন খেলা ঘরোয়া ক্রিকেটের বিজ্ঞাপন হিসেবেই দেখছেন হেডকোচ হাথুরু। ‘এটা আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন। ওই একাদশের সাতজন ঘরোয়া লিগে খেলে এসেছে। আপনি তাদের এনার্জি দেখেছেন পঞ্চম দিনেও ফিল্ডিংয়ের সময়। এখানে আসলে ফলের ব্যাপার নেই। ক্রিকেটে এটা বদলাতেই পারে। যখন প্রতিপক্ষ লম্বা জুটি গড়েছে, তখনও তারা ছিল। এ ধরনের ছোট ছোট বিষয়ে আমি তাকিয়েছি। তরুণ দলটা তাদের সবকিছু দিয়েছে। তাদের প্রতি বার্তা থাকবে একই রকম কিছু করে দেখানোর।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি