সিরিজের ২য় টেস্টের আগেই টাইগার শিবিরে বড় দুঃসংবাদ
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার পর সিরিজে চোখ রাখছে বাংলাদেশের। আগামীকাল (বুধবার) মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দলই। দ্বিতীয় টেস্টের আগে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেই অনুশীলনে ডান আঙুলে চোট পান টাইগার স্পিনার নাঈম হাসান।
মুকিদুল ইসলাম মোছাদের বলে বাঁ হাতে আঘাত পান নাঈম। পরে তাকে নেট থেকে সরিয়ে দেন ফিজিও বায়েজিদ ইসলাম। এ সময় নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে চোটের তীব্রতা এখনো জানা যায়নি। শেষ পর্যন্ত ঢাকা টেস্টে নাঈম না খেললে দলের জন্য চিন্তার কারণ হতে পারে।
আঙুলের চোটের কারণে চলতি সিরিজে নেই অধিনায়ক সাকিব আল হাসান। নাঈমও বাদ পড়লে তাইজুল ইসলামের সঙ্গে খেলার জন্য নতুন খেলোয়াড় খুঁজতে হবে টাইগারদের। সিরিজের প্রথম টেস্টে বল হাতে তাইজুলকে দারুণ সমর্থন দিয়েছিলেন নাঈম। তবে দুই ইনিংসে ৩ উইকেট নিয়ে ভালো চাপ তৈরি করেন তিনি।
এদিকে সিলেটে নাঈমের বোলিং দেখে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। সে আত্মবিশ্বাস ও ছন্দ নিয়ে সিলেট টেস্টে খেলতে গিয়েছিল। ম্যাচেই তো তা দেখা গেছে। সে নিজের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে। কখনো আক্রমণ করেছে, কখনো রান থামিয়েছে। ব্যাটসম্যানদের মনে অনেক দ্বিধা সৃষ্টি করেছে। কেইন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানেরও তার বল খেলতে অস্বস্তি হয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live