বাংলাদেশ ক্রিকেটে নতুন মোড়ঃ স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলছে দেশে। যেখানে প্রথম টেস্টে বাংলাদেশ দলের স্পিন কোচ ছিলেন রঙ্গনা হেরাথ। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তিনি দেশে ফিরে আসেন। এর পর আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে কোনো স্পিন কোচ ছাড়াই মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।
শুধু ঘরোয়া টেস্ট ম্যাচই নয়, নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যও কোনো স্পিন কোচ নেই। আসলে, বিসিবি এই বিভাগে কাউকে নিয়োগ দিচ্ছে না কারণ স্পিন কোচ চাওয়ার বিষয়ে টিম ম্যানেজমেন্ট থেকে কোনো কথা হয়নি। মঙ্গলবার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, 'স্পিন কোচ ছাড়াই হয়তো যেতে হবে। ভেতর থেকেই হয়তো কেউ একজন স্পিনের সাপোর্টটা দিবে। সোহেল যাবে না এখানে থাকবে। মূলত টিম ম্যানেজমেন্ট স্পিন কোচের প্রয়োজন মনে করছে না এখন। যদি লাগে তাহলে পরে দেখব এটা।’
ঠিক কী কারণে কোচ নেই তাও খোলাসা করেছেন এই বিসিবি কর্মকর্তা, ‘যেহেতু সেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা এ কারণে স্পিনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা হেড কোচ সাপোর্ট স্টাফ আছে তারাই চালিয়ে নিতে পারবে।’
দলের সঙ্গে থাকা এইচপির দুই কোচ ডেভিড হেম্প এবং কলি কলিমোরও যাবেন এই সিরিজে। এদিকে নতুন স্পিন বোলিং কোচ হিসেবে প্রাথমিক ভাবে এখনো কোনো কোচের নাম ঠিক করেনি বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live