মিরপুরের স্পিন স্বর্গে অ্যাজাজ প্যাটেলের সিজদা
মিরপুরের স্পিন হেভেনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল উইকেট নেন। টাইগারদের ১৪৪ রানে গুঁড়িয়ে দিতে এই স্পিনার নিজেই ৬ উইকেট নিয়েছিলেন।
শনিবার (৯ ডিসেম্বর) টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফ দেখে সিজদায় পড়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় বংশোদ্ভূত এই তারকা।
২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্য রানে ক্রিজে নেমেছিলেন। আর অ্যাজাজ প্যাটেলের ঝুলিতে ছিল মাত্র ১ উইকেট। এদিন টাইগারদের পক্ষে মিরপুরের দুর্ভেদ্য পিচে একাই লড়াই করেন জাকির। অন্যদিকে আক্রমণে এসে একের পর এক উইকেট তুলে নেন অ্যাজাজ। অ্যাজাজের প্রথম শিকার মুমিনুল হক। ১৯ বলে ১০ রান করে তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজকেও ক্রিজে স্থায়ী হতে দেননি তিনি। ৭ বলে ৩ রান করা মেহেদী অ্যাজাজকে তুলে মারতে গিয়ে মিচেল স্যান্টারের হাতে ধরা পড়েন। তিন বলের ব্যবধানে নুরুল হাসান সোহানকেও সাজঘরের পথ দেখান এ কিউই স্পিনার। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। প্যাটেলের বড় শিকার দ্বিতীয় ইনিংসে টাইগারদের নায়ক জাকির। ৮৬ বলে ৫৯ রান করা টাইগার ওপেনারকে ঘূর্ণির ফাঁদে ফেলে নিজের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফাইফারের দেখা পান অ্যাজাজ। জাকিরের উইকেট পাওয়ার পর মাঠের একপাশে সিজদা দিয়ে কৃতজ্ঞা প্রকাশ করেন সৃষ্টিকর্তার প্রতি। এরপর শরিফুল ইসলামকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংসের ইতি ঘটান ১৪৪ রানে। কিউইদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার। আর অন্য উইকেটটি দখলে নেন টিম সাউদি। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে ১৮০ রান করেছিল নিউজিল্যান্ড। জয় পেতে দ্বিতীয় ইনিংসে কিউইদের করতে হবে ১৩৭ রান। সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল