নির্বাচনের জন্য যেদিন থেকে মাঠে নামবে সেনাবাহিনী
সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী শনিবার সকাল ১১টায় বঙ্গভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। বৈঠকে সেনা মোতায়েনের অনুমতি চাইবেন সিইসি বলে মনে করা হচ্ছে।
১১ ডিসেম্বর সেনা মোতায়েনের বিষয়ে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। বৈঠক শেষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা যাবে। ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে।
রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে ২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে ২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন ওয়াকার বলেন, ‘নির্বাচন কমিশন চেয়েছে সশস্ত্র বাহিনী ডেপ্লয় হোক। ইসি রাষ্ট্রপতির কাছে অনুমতি চাইবে। তিনি অনুমতি দিলে হবে। আমরা আশ্বস্ত করেছি, ইসি যেভাবে চাইবে সেভাবে কাজ করব। ইসি গ্রহণযোগ্য নির্বাচন করতে সিরিয়াস। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে আমরা সাহায্য করব। অতীতের মতো এবারও সেনাবাহিনী ডেপ্লয় হবে।’
অবশ্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে সে সময় জানায় ইসি।
বিএনপি ও তাদের জোটসঙ্গীদের বিরোধিতার মধ্যে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
বিএনপি নির্বাচনের তফসিল বর্জন করেছে। বিএনপিসহ ১৫টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। অন্যদিকে, আওয়ামী লীগ–জাতীয় পার্টিসহ ২৯টি রাজনীতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।
সবশেষ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনের আগে-পরে মিলিয়ে ১০ দিন বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ‘এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের অধীনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- ব্রাজিল বনাম হাইতি: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি
- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয় ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার সহজ উপায়
- ইউএসএ বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সুইজারল্যান্ড বনাম বসনিয়া: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- স্কটল্যান্ড বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE