নতুন ভাবে ভিন্ন লুকে ফিরছেন শাবনূর
দেশে ফিরে সুখবর দিলেন শাবনূর। ভক্তরা ইতিমধ্যেই জানেন তাদের প্রিয় নায়িকা নতুন একটি ছবিতে কাজ করছেন। সম্প্রতি শাবনূর ঘোষণা করেছেন যে তিনি 'রঙ্গনা' নামে একটি নতুন ছবিতে অভিনয় করবেন। আর এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে অবদান রাখছেন পরিচালক আরাফাত হোসেন।
শাবনূরের দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন যে সিনেমার মাধ্যমে সেই ‘রঙ্গনা’র ফার্স্ট লুক সামনে এসেছে শুক্রবার (০৫ জানুয়ারি)। এতে তিনটি ভিন্ন ভিন্ন লুকে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। আবার অন্য ছবিতে পিস্তল হাতে, আর কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এই জনপ্রিয় নায়িকা।
নতুন লুক দেখে সহজেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? এ প্রসঙ্গে এখনই রহস্য খোলসা করতে চান না নির্মাতা। তিনি জানান, দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।
জানা গেছে, বেশ আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে সিনেমাটির নির্মাণকাজ। আগামী ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে কোন ঈদ তা নির্দিষ্ট করে জানা যায়নি।
সিনেমাটিতে শাবনূরের বিপরীতে নায়ক কে হচ্ছেন -তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই মুখ খোলেননি। তবে শিগগিরই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ