একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন রাজধানীর এক তরুণী
বিয়ের আট বছর পরও রুমার কোনো সন্তান হয়নি। অনেক চিকিৎসার পর তিন মাস পর জানা গেল তিনি অন্তঃসত্ত্বা। ইউএসজি থেকে দেখা যায়, তার গর্ভে চারটি সন্তান রয়েছে। এরপর রোববার সন্ধ্যায় প্রসব বেদনা শুরু হলে রুমাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে পরীক্ষার পর তার গর্ভে পাঁচটি সন্তান রয়েছে বলে জানা যায়।
বিয়ের পর বেশ কয়েকবছর কেটে যায়। কিন্তু, সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়নি শহিদ মোল্লা ও তাঁর স্ত্রী রুমা আক্তারের। বহু ডাক্তার দেখিয়ে, চিকিৎসা করানোর পর অবশেষে ৮ বছর পর সেই সৌভাগ্য মিলল। তবে সৌভাগ্যের বহর এতটা হবে, তা হয়তো ভাবতে পারেননি তাঁরা। বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন রুমা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানীতে, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও এক নবজাতকের মৃত্যু হয়েছে। তবে বাকি ৪ সদ্যোজাত হাসপাতালের এনআইসিইউ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দেন ২৬ বছর বয়সি রুমা আক্তার। অস্ত্রোপচার করে নয়, স্বাভাবিকভাবেই প্রসব করেন তিনি। হাসপাতালের মহিলারোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমা হক বলেন, রোববার রাতে প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন রুমা আক্তার। তারপর সকাল ৯টা ৪০ মিনিট থেকে বেলা ১১টার মধ্যে একে-একে পাঁচ সন্তান প্রসব করে তিনি। তার মধ্যে তিনটি ছেলে ও দুইটি মেয়ে। তবে এক মেয়ে মৃত অবস্থায় প্রসব হয়েছে। বাকি চার শিশুর ওজন ১ কেজি থেকে ১.৩ কেজি। ওজন কম থাকায় তাদের হাসপাতালের এনআইসিইউ-তে রাখা হয়েছে। তবে রুমা আক্তার সুস্থ রয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম