৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবী, আসছে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭ সালের ২ আগস্ট ঘটতে যাচ্ছে এক মহাজাগতিক দৃশ্য—শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। ওই দিন পৃথিবীর আকাশে ছয় মিনিটেরও বেশি সময়ের জন্য নেমে আসবে গভীর অন্ধকার।
মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডট কম জানায়, ১৯৯১ থেকে ২১১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে ভূমি থেকে দৃশ্যমান সূর্যগ্রহণগুলোর মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ। পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণটি চলবে ৬ মিনিট ২৩ সেকেন্ড, যা আধুনিক যুগের এক বিরল ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে।
কী ঘটবে ওই দিন?
এই গ্রহণে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে ফেলবে। ওই সময়টাকে বলা হয় ‘টোটালিটি’—যেখানে দিনের আলো মুছে গিয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে, যেন দিনের বেলায় রাত।
কোথা থেকে দেখা যাবে এই বিরল দৃশ্য?
এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে।মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়াসহ প্রায় ৮৯ মিলিয়ন মানুষ সরাসরি দেখতে পারবেন এই বিস্ময়কর দৃশ্য।
সূর্যগ্রহণ কীভাবে ঘটে?
সূর্যগ্রহণ তখনই হয়, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়।
চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব এবং তাদের আপাত আকারের তারতম্যের কারণে গ্রহণের সময় কম-বেশি হতে পারে।নাসার তথ্যমতে, সাধারণত গ্রহণ ১০ সেকেন্ড থেকে ৭.৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তবে ২০২৭ সালের এই গ্রহণটি তুলনামূলকভাবে দীর্ঘ হবে, যার ফলে এটি আরও আকর্ষণীয় ও বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ।
চোখে সুরক্ষা ছাড়া গ্রহণ দেখা যাবে না
সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই বিশেষ সুরক্ষিত সৌর চশমা ব্যবহার করতে হবে, কারণ খালি চোখে সূর্য দেখলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।
এমন সুযোগ আবার কবে?
শতাব্দীতে এমন দীর্ঘ গ্রহণ আর একবার হলেও বিরল। তাই ২০২৭ সালের ২ আগস্ট দিনটি হয়ে উঠতে পারে মহাকাশপ্রেমী ও সাধারণ মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জেনে নিন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- আর্জেন্টিনা বনাম স্পেন: টানা চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী কপাল পুড়ছে যে দলের
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
- মক্কা-মদিনায় জমি কিনতে কত টাকা লাগে? জানুন বর্তমান বাজারদর
- বেনজীর ও হাদী হত্যা মামলায় বড় আপডেট
- একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- ফ্রান্স দলের নতুন কোচ, চুক্তিতে সই সম্পন্ন