সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন ৬৫ বছর বয়সের বৃদ্ধা আইয়ুব আলী
টানা ছয় মাস বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশে রওনা হয়েছেন আইয়ুব আলী (৬৫)। প্লেন ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় সাইকেল চালিয়েই হজ করার দুর্গম এ পথ বেছে নিয়েছেন তিনি।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাইসাইকেল যোগে রওনা করলেন আইয়ুব আলী আকন্দ। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে তার নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।
আইয়ুব আলী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি বলেন, কঠিন মনোবল, বুকভরা সাহস আর অসাধ্যকে সাধন করতে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
তিনি সুস্থভাবে পৌঁছে তার মনোবাসনা পূরণসহ পবিত্র হজব্রত আদায় করতে পারেন। এজন্য জন্য তিনি তার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিলের পরের দুই ম্যাচ কবে, জানুন সময়সূচি ও প্রতিপক্ষ
- Vivo V80: ৭,২০০mAh ব্যাটারি ও ZEISS ক্যামেরার চমক
- এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি, বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা
- ডোমিনেজ স্টিলে মালিকানা বদল, এবার পর্ষদেও বড় রদবদল
- আয়-সম্পদে বড় উত্থান অ্যাপেক্স ফুডসের, ডিভিডেন্ড কেন একই?
- সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর