ইকামা নবায়নে সৌদি সরকারের কঠিন সিদ্ধান্ত
সৌদি আরবে নতুন প্রবাসীদের কাজের অনুমতিপত্র বা ইকামা কার্ডের জন্য সরকার জানিয়েছে, দেশটিতে প্রবেশের ৯০ দিনের মধ্যেই ইকামা বা কাজের অনুমতিপত্র গ্রহণ করতে হবে।
অন্যথায় জরিমানা গুনতে হবে পাঁচশত সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ষোল হাজার টাকা।
সৌদি আরবের ২০৩০ সালের ভিশন বাস্তবায়নের যে লক্ষমাত্রা নির্ধারণ করেছে, তার দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছে সকল কার্যক্রম।
এর মধ্যে দেশটির সকল ক্ষেত্রে ব্যাপক পরিবর্ধন পরিবর্তনের মাধ্যমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের দিকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। এবার নতুন বছরে নিয়ম করেছে সকল প্রবাসীদের বাসস্থানের ভাড়া প্রদান করতে হবে অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে। এটি মূলত দেশটির অর্থনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়া।
যার মাধ্যমে যে কোন পর্যায়ের খরচ, সরকারি সেবাগ্রহণ এবং জনসম্পৃক্ত সিস্টেমগুলো আধুনিকায়নের বাধ্যবাধকতা থেকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে তারা। এছাড়াও দেশটিতে বিদেশি নাগরিকদের ইকামা আইডি গ্রহণ করতে হলে স্বাস্থ্য পরীক্ষার জন্য অবশ্যই মেডিকেল টেস্ট করতে হবে। এছাড়া বিদেশি নাগরিকদের সৌদি আরবের ব্যাংক কার্ড থেকে শুরু করে যে কোন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে হলে ইকামা বা কাজের অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক থাকায় এমন সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের গৃহকর্মী নিয়োগে খরচ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭ থেকে ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা। এছাড়া ফিলিপাইন থেকে গৃহশ্রমিক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ হাজার ৭০০ সৌদি রিয়াল, শ্রীলঙ্কা থেকে ১৩ হাজার ৮০০, কেনিয়া থেকে ৯ হাজার, উগান্ডা থেকে ৮ হাজার ৩০০ ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়াল দেয়া যাবে।
সৌদি শ্রমবাজারের পরিবেশ উন্নয়নে এরইমধ্যে ভিসা ট্রেডিং বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে, বর্তমানে দেশটির বিভিন্ন নিয়োগ খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের ব্যপক চাহিদা রয়েছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪১.৫ শতাংশ প্রবাসী শ্রমিক, সংখ্যায় প্রায় এক কোটি ৩৪ লাখ, এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ২৮ লাখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি
- বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু, নতুন যাত্রার সময় জানা গেল
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন
- হামলার পর সৌদিতে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা