সিগারেটের প্যাকেটে লুকানো ছিল ১৪টি স্বর্ণের বার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া সিগারেটের প্যাকেট থেকে দেড় কেজি ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস ও শুল্ক গোয়েন্দা বিভাগ যৌথভাবে বিমানবন্দরের কনভেয়ার বেল্ট থেকে সোনার বুলিয়ন বাজেয়াপ্ত করে। বিমানবন্দর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ১৪টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।
যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি কনভেয়ার বেল্টে মালিকবিহীন সিগারেটের প্যাকেটটি কয়েকবার ঘোরার পর সন্দেহ হলে সেটি খুলে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে কেউ এসব স্বর্ণ এনেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম কত
- জমির খতিয়ান অনলাইনে দেখার নিয়ম ও কপি পাওয়ার পদ্ধতি
- নতুন Pulsar N250: ৫টি রাইডিং মোড ও ৬-স্পিড গিয়ার
- দলিল ও খতিয়ানে জমির পরিমাণ আলাদা? জেনে নিন করণীয়
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম কত
- iQOO Neo 12: ৯০০০mAh ব্যাটারি ও ১৮৫Hz ডিসপ্লে
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৪টি দেশের টাকার বিনিময় হার