হতাশা থেকে মুক্তি পেতে একাই অনুশীলনে সাকিব
রিশাদ হোসেনের বল সঠিক ভাবে খেলতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। তারপর ব্যাটটা দারুণ জোরে উড়ে গেল, হয়তো সাকিব তার হতাশা ধুয়ে ফেলতে চাইছেন। তিনি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন।
কিন্তু কোথাও সমাধান নেই। তিনি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন এবং অবশেষে সিঙ্গাপুর যান। কিন্তু কোরিওরেটিনোপ্যাথির কারণে সাকিবের দৃষ্টিশক্তির সমস্যা শেষ হয়নি। এদিকে রংপুরের হয়ে এবারের বিপিএলে তিন ম্যাচের মধ্যে দুটি খেলেছেন তিনি।
শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৪ বলে করেছেন কেবল দুই রান। শনিবার সন্ধ্যায়ও দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ রয়েছে রংপুরের। কিন্তু এ ম্যাচের আগে দুপুরে অনুশীলনে হাজির হন সাকিব।
পাশের নেটে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে আসেন সাকিব। এর সঙ্গে ছিলেন রংপুরের বোলিং কোচ মোহাম্মদ রফিক ও একজন থ্রোয়ার।
চোখের সমস্যা যে কাটেনি, সেটি স্পষ্ট ছিল সাকিবের অনুশীলনেও। পায়ের কাছের বল ভালোভাবে দেখেননি তিনি। বড় শটেও সুবিধা করতে পারেননি। সাকিবের অনুশীলনের পুরো সময় পেছনে দাঁড়িয়ে দেখেছেন রংপুর রাইডার্সের ফিজিও।
এসময় সাকিবের পেছনে দাঁড়িয়ে একজন ভিডিও করেছেন। মাঝেমধ্যে সাকিব এসে তার খেলা শটগুলো দেখেন। সাকিবের হেলমেটে দুটি হলুদ ফিতা লাগানো ছিল, সেটি দিয়ে মূলত ভিষণ চেক করেছেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live