দীর্ঘদিন পর সুখবর পেলেন আশরাফুল ফিরছেন খেলায়
ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে যোগ হলো আরেকটি টুর্নামেন্ট। দুবাইতে গ্লোবাল স্পোর্টস গ্রুপ প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করবে। এশিয়ান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের নাম এশিয়ান লিজেন্ড লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টটি মূলত এশিয়ার সাবেক ক্রিকেটারদের নিয়েই আয়োজন করা হবে।
টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজ (৩১ জানুয়ারি) ভারতের নয়াদিল্লিতে। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যেই দেশ ছেড়েছেন আশরাফুল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। একটি স্ট্যাটাসে নিজের ছবি ও একটি আমন্ত্রণ পত্রের ছবি প্রকাশ করেন বাংলাদেশের জার্সিতে ২৬১ ম্যাচ খেলা আশরাফুল।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে একটি মন্তব্য করেন আশরাফুল। আশরাফুলের মতে আনফিট মাশরাফিকে খেলানোয় বিপিএলের মান নষ্ট করা হচ্ছে। এমন মন্তব্যের পর আশরাফুলকে নিয়ে চলছে আলোচনার ঝড়। এর মধ্যেই সুখবর পেলেন আশরাফুল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live