বাংলাদেশ-শ্রীলঙ্কা হাইভোল্টের সিরিজের সুচি প্রকাশ!
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ভেন্যুতে কিছু সিরিজ ম্যাচ খেলা একটি অলিখিত নিয়মে পরিণত হয়েছে কিন্তু শ্রীলঙ্কা সিরিজের কোনো ম্যাচ হবে না এখানে। ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রাম ও সিলেটে।
মার্চ ও এপ্রিলে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। শেরে বাংলা ২০০৬ সালে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করে। এরপর প্রথমবারের মতো মিরপুরে কোনো ম্যাচ হবে না।
আগামী পহেলা মার্চ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেদিনই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল।লঙ্কানদের বিপক্ষে শুরুতে হবে টি-টোয়েন্টি। ৪, ৬ ও ৯ মার্চের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ, শেষটি হবে দুপুর ৩টায়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে ম্যাচগুলো। প্রথম দুই ম্যাচ দিবারাত্রি, দুপুর আড়াইটায় শুরু হবে। শেষটি শুরু সকাল ১০টায়।
প্রথম টেস্ট ম্যাচ হবে ২২ মার্চ থেকে সিলেটে। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে। সকাল দশটায় শুরু হবে এই ম্যাচগুলো।



পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদিতে ইকামা নবায়নে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- শেয়ারবাজারে আতঙ্কের মধ্যেই যা বললেনবিএসইসি চেয়ারম্যান
- সপ্তাহের শুরুতেই ফের পতন শেয়ারবাজারে, কারণ যা জানা গেল
- তিন বিমা কোম্পানির লাফ, বোর্ড সভা থেকে আর্থিক ফলাফল একনজরে
- সূচক পড়লেও যে ১০ শেয়ারে ক্রেতার হুড়োহুড়ি
- ১ম আর্ধের শেষদিকে দুর্দান্ত গোল নেইমারের, লাইভ দেখুন এখানে
- ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
- এক ক্যাচেই বেঁচে গেল আফ্রিদির ৩০ বছরের রেকর্ড
- বিশ্বকাপের পর প্রথম মাঠে নেইমার,লাইভ দেখুন এখানে
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সূর্যবংশীর ঝড়ে রানের পাহাড় গড়ল ভারত
- প্রবাসীদের পাঠানো টাকায় চাঙ্গা জুলাই, এগিয়ে যে ব্যাংক
- আজকের মুদ্রা বিনিময় হার (২৬ জুলাই ২০২৬): সকল দেশের রেট