সিলেটে যত টাকায় দেখে যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচ!
আগামীকাল থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এবার সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা। বরাবরের মতো, দর্শকরা এই মূল্যে গ্রিন গ্যালারি এবং ওয়েস্টার্ন গ্যালারির টিকিট কিনতে পারবেন। এছাড়াও, ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকায়, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকায় এবং গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট ১৫০০ টাকায় কেনা যাবে।
সিলেট নগরীর লাকাটোরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। তাছাড়া রেখাবীবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামেও টিকিট পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।
৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকাল ৩টায়।
এরপর সেখান থেকে চট্টগ্রাম যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে খেলতে নামবে এই দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। দুই ম্যাচ বেলা আড়াইটায় হলেও শেষ ওয়ানডে হবে সকাল ১০ টায়।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
পরের টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live