আগামীকাল বিসিবির বোর্ড মিটিং, যেসব নিয়ে হবে সিদ্ধান্ত
আগামীকাল শনিবার (৯ মার্চ) জরুরি বৈঠকে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর ১২টায় এই বৈঠক শুরু হবে। বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বাবুন বিসিবির পরিচালনা পর্ষদের ২৫ জন পরিচালকসহ এই জরুরি বৈঠকে অংশ নেবেন। এই সভার মূল আলোচ্যসূচি হবে পরবর্তী এজিএমের পরিকল্পনা। বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার আগে, কিছু বিষয় পরিচালনা পর্ষদ দ্বারা অনুমোদিত হতে হবে, যা বিসিবি সভার প্রধান কারণ।
২০২২ সালের জুনে সবশেষ বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এরপর পেরিয়ে গেছে প্রায় ২০ মাস, এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি এজিএম। চলতি মাসেই হতে পারে বিসিবির এই বার্ষিক সভা। আগামীকাল বোর্ড সভা শেষে এজিএমের চূড়ান্ত তারিখ জানা যাবে।এ ছাড়া পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে আগামীকালের বোর্ড সভায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live