বড় দুঃসংবাদ: বিশ্বকাপের আগে তারকা ক্রিকেটারকে হারালো ভারত
২০২৩ বিশ্বকাপ অনুষ্টিত হয় ভারতে। ঘরের মাঠে আইসিসির মেগা ইভেন্ট ভালোই ইনজয় করছিল ভারত। স্বপ্নের পার করছিল তারা। তবে সব স্বপ্ন শেষ হয়ে যায় ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরে গিয়ে। শিরোপা হাত ছাড়া করে তারা। পুরো আসর জুড়ে ব্যাট হাতে ভারতের ব্যাটার রাজ করে। তবে বিশেষ ভাবে আলোচনায় আসে মোহাম্মদ শামি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন তিনি। সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে একাই কেড়ে নিয়েছিলেন স্পটলাইট।
তবে ফাইনালের পর থেকেই যেন দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তার। গোড়ালির ইনজুরিতে ভুগছেন তিনি। সবার আশা ছিল আইপিএল খেলতে না পারলেই অন্তত বিশ্বকাপটা খেলতে পারবেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল তার।
তার আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরারর কথা ছিল তার। কিন্তু অ্যাঙ্কেলের ইনজুরির কারণে টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। তবে আবার বড় দু:সংবাদ হলো আইপিএলও মিস করবেন তিনি। আর এবার সবচেয়ে বড় ধাক্কা খেলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হারালো তাদের সেরা অস্ত্র। জানা গেছে বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি। অস্ত্রোপচার করানোর সপ্তাহখানেক পর এই দুঃসংবাদ হজম করতে হচ্ছে ভারতকে।
শামীকে নিয়ে এই দু:সংবাদ দিয়েছেন ভারতের বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন এই পেসার, ‘শামির সার্জারি সম্পন্ন হয়েছে। সে ভারতে ফিরে আসবে। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শামির দলে ফেরার সম্ভাবনা আছে।’
ভারতকে একাই বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন এই পেসার। যদিও শুরুর দিকে একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। একাদশে ফিরে ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই একপ্রকার নিশ্চিত ছিল শামির খেলা।
আবার আইপিএলে তার নিজের দল গুজরাট টাইটান্সের অন্যতম বড় ভরসা তিনি। গত মৌসুমে দলটির হয়ে ২৮ উইকেট নিয়েছিলেন। আসন্ন মৌসুমে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে দলকে। দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পর এটি গুজরাটের জন্য বড় এক ধাক্কা।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেপ্টেম্বর মাসের এই সফরে ভারতীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানেই আবার মাঠে দেখা যাবে মোহাম্মদ শামিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live