MD. Razib Ali
Senior Reporter
আজ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগ্রেসরা। দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে নিগার সুলতানা জ্যোতির দল। এবার জয়ে ফেরার চ্যালেঞ্জ তাদের সামনে। ভারতের বিশাখাপত্তমে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
বিশ্বকাপে বাংলাদেশের পথচলা: আশা জাগিয়েও হোঁচট
নারী বিশ্বকাপের ১৩তম আসরে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল টাইগ্রেসরা।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের গুয়াহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় তারা। ইংলিশ মেয়েদের বিপক্ষে ভালো লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।
ব্যাটিং ব্যর্থতা এবং অধিনায়কের ভাবনা
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগ্রেসরা। দলের ওপরের সারির ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। পরের দিকে ফাহিমা খাতুনের ৩৪ রানের কল্যাণে ৩৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৭ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। এই ম্যাচ থেকে দলের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই, এ ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু দল হিসেবে সেটি পারেনি। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে। আশা করি পরের ম্যাচেও ভালো করবে বোলাররা। পাশাপাশি ব্যাটারদেরও ভালো করতে হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড
ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৩ বার জয়ের দেখা পেয়েছে টাইগ্রেসরা, বাকি ১৮টি ম্যাচেই হেরেছে তারা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
ক্রিকেট (নারী ওয়ানডে বিশ্বকাপ) বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ৩:৩০ টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম