চরম দু:সংবাদ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
না ফেরার দেশে চলে গেলেন আরেক জন প্রবাসী বাংলাদেশী। গত ১১ মার্চ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের নাজরান এলাকায় আবু তালেব (৪৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
তার সাথে কাজ করে তার হকর্মী মাধ্যমে জানা যায় যে রাতে কাজ থেকে ফেরার সময় সৌদির নাজরান এলাকায় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় আবু তালেবের।
জানা গেছে নিহত আবু তালেব বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার পরিবার সুত্রে জানা যায় দীর্ঘ পাঁচ বছর যাবৎ সৌদি আরবের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন আবু তালেব।
সড়ক দুর্ঘটনায় আবু তালেবের মৃত্যুর সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন। তিনি বলেন, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় আবু তালেবের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নিজের নামে কোথায় কত জমি, অনলাইনে দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করার নিয়ম, জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- সোনার ভরি কত আজ? ২১, ১৮ ও ২২ ক্যারেটের দামও জেনে নিন
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ স্কোর
- জমির মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজবেন যেভাবে
- রাত ৮টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও মোবাইলে দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: সময়, লাইভ দেখার উপায় ও পরিসংখ্যান
- OnePlus 16: ৯০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় নতুন চমক
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার