ব্রেকিং নিউজ: মাত্র ৫ দিনে মিলবে ওয়ার্ক ও রেসিডেন্সি ভিসা
ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর। মাত্র ৫ দিনেই পাওয়া যাবে দুবাইয়ের ভিসা। সম্প্রতি কাজের জন্য ভিসা এবং রেসিডেন্সি ভিসার প্রক্রিয়াকরণ সময় কমিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ। আগে দুবাইয়ের ভিসা প্রসেসিং করতে সময় লাগত ৩০ দিন। এখন সেই সময় কমিয়ে মাত্র ৫ দিন করা হয়েছে। এছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী ১৬টি নথির পরিবর্তে এখন শুধু ৫টি নথি লাগবে। গত বুধবার দুবাইয়ের শাসক এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ এই পরিকল্পনার ঘোষণা দেন।
কর্মসংস্থান প্যাকেজের উদ্বোধনীর কথা উল্লেখ করে মোহাম্মদ বিন রশিদ বলেন, এই প্রকল্পটি আবাসিক ও কর্মসংস্থানের প্রক্রিয়াগুলোকে দ্রুত, সহজীকরণ ও চলমান করার জন্য ডিজাইন করা হয়েছে।
নতুন এই পরিকল্পনাটি কর্মচারীদের জন্য কাজ এবং নতুন কর্মচারীদের জন্য কাজের অনুমতি প্রদান, রেসিডেন্সি পারমিট নবায়ন, রেসিডেন্সি ভিসার জন্য শারীরিক পরীক্ষা, ওয়ার্ক পারমিট বাতিল এবং এমিরেটস আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মতো পরিষেবাগুলো নিয়ে কাজ করবে।
এটি সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালিত হবে। তবে মেডিক্যাল চেকআপ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এখনো সরাসরি পরিচালিত হবে। এই উদ্যোগটি ইনভেস্ট ইন দুবাই প্ল্যাটফরমের অংশ, যা দেশটিতে দুই লাখ ৭৫ হাজারেরও বেশি কম্পানিকে পরিষেবা দেবে। এই পরিকল্পনার মাধ্যমে প্রায় ৬২ মিলিয়ন কর্মদিবস সাশ্রয় সম্ভব হবে বলেও জানান শেখ মোহাম্মদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে