ওপেনার নয়, অবশেষে ব্যাটিং পজিশন পাল্টালেন তামিম
বিপিএল পর্দা নামার পর পরই শুরু হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালে হাত ধরে প্রথমবারের মতো ফরচুন বরিশালকে জিতিয়েছেন বিপিএল শিরোপা। তবে ঘরোয়া ক্রিকেটের বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারলেন তামিম ইকবাল।
ডিপিএলে প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৫ বলে ১৭ রানে আউট হয়েছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক তামিমের ইনিংস।
আজ (বৃহস্পতিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে টসেও ছিলেন না তামিম ইকবাল। এদিন টস করেছেন মোহাম্মদ মিঠুন। ইনিংস উদ্বোধনীতেও দেখা যায়নি তামিমকে। ওপেন করতে নামেন শাহাদাত হোসেন দীপু এবং পারভেজ ইমন। অবশ্য সফল হয়েছেন তরুণ এই দুই ব্যাটার। দুজনেই ম্যারাথন ইনিংসে ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেয়েছেন। জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এই দুই ব্যাটারের ওপেনিং জুটি থেকে আসে ২৪৬ রান।
দীপু ১১৯ রানে আউট হলে ক্রিজে আসেন তামিম। আজও ইনিংস বড় করতে পারলেন না। ইনিংসের ৪১ তম ওভারে সালাহউদ্দিন শাকিলের বলে মিডঅফে রাহির হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৬ রান।
তামিম ফিরলেও এরই মধ্যে দুই ওপেনারের সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৩৫ রান।
এদিকে, টসের সময় তামিমের না থাকা কিংবা ব্যাটিং অর্ডার বদলানোর নেপথ্যে জ্যাম। জানা গেছে, জ্যামের কারণেই নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেননি তামিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live