শ্রীলঙ্কা সিরিজের মাঝ পথেই নতুন সিরিজের সূচি ঘোষণা
চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্টিত হবে ক্রিকেটের অন্যতম সেরা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ যুক্তরাষ্ট্র। আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে দিয়েছেন ইউএসএ ক্রিকেট (ইউএসএসি)। বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্টিত হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২১ মে। মাঝে একদিন বিরতি দিয়ে ২৩ মে অনুষ্টিত হবে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্টিত হবে একদিন পর ২৫ মে। টি-টোয়েন্টি সিরিজের সব গুলো ম্যাচ হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা। এই দুই সিরিজ নিয়ে ইউএসএসির চেয়ারম্যান ভেনু পিসিকে বলেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। ম্যাচের সূচির প্রস্তাবে সমর্থন জানানোয় আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বিসিবিকে ধন্যবাদ জানাই।'
এইবারি প্রথম যুক্তরাষ্ট্রে সফরে যাবে বাংলাদেশ দল। এই সফর সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সিইও নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, 'বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য এবং এই গুরুত্বপূর্ণ সফরটি সহজতর করার জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।' এদিকে আগামী পহেলা জুন থেকে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live