ব্রেকিং নিউজ: চন্ডিকা হাথুরুসিংহের সুরে সুর মেলালেন তামিম
বেশ কিছু দিন আগে বাংলাদেশে নতুন টি-টোয়েন্টি আসর শুরুর কথা বলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তখন তার বক্তব্য তখন বেশ সাড়া ফেলেছিল দেশের ক্রিকেট মহলে। এবার সেই একই সুরে সুর মিলিয়ে একই দাবি তুলেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
এবার ডিপিএল চলাকালীন সময় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এক ভিডিওবার্তায় নতুন এক টুর্নামেন্টের কথা শোনা গেল তামিমের মুখ থেকে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ক্রিকেটাররা ঘরোয়া পর্যায়ে খেলছেন একদিনের ফরম্যাটে। তামিম তাই চাইছেন নতুন কিছু। তবে সেটাঢ় জন্য ডিপিএলকেও ছেঁটে ফেলতে নারাজ তিনি, ‘যদি আপনার টি-টোয়েন্টি ফরম্যাট করতেই হয় তাহলে আপনার আলাদা একটা টুর্নামেন্ট করা উচিত। হয়তবা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে। আমরা আগেও দেখেছি এরকম হয়েছে।’
ডিপিএলকে বাংলাদেশের ঐতিহ্য উল্লেখ করে তামিম আরও বলেন ‘৫০ ওভারের টুর্নামেন্ট এটা বাংলাদেশের ইতিহাস। ডিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আমার মনে হয় না এটাকে পরিবর্তন করা উচিত। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা থাকে তাহলে আলাদা টুর্নামেন্ট করতে পারেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live