বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
বাংলাদেশ ও ভুটানের ফুটবল ম্যাচ শুরু হবে আজ বৃহস্পতিবার রাত ৮টায়। সাফ চ্যাম্পিয়নশিপের এই লড়াই সরাসরি দেখতে পারবেন টেলিভিশন ও মোবাইল—দুই মাধ্যমেই। টিভিতে ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস। আর স্মার্টফোনে খেলা দেখতে চাইলে ব্যবহার করা যাবে বঙ্গ ও টফি অ্যাপ।
ম্যাচের আগে দুই দলের অতীত রেকর্ডে বাংলাদেশের অবস্থান বেশ এগিয়ে। ফিফা র্যাংকিং থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি লড়াই এবং সাফ চ্যাম্পিয়নশিপের পরিসংখ্যান—সব ক্ষেত্রেই ভুটানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে লাল-সবুজের দল। তবে পরিসংখ্যানের এই ব্যবধান মাঠের পারফরম্যান্সে কতটা প্রতিফলিত হয়, সেটিই এখন দেখার বিষয়।
বাংলাদেশ-ভুটান ম্যাচ সরাসরি দেখবেন কোথায়
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। টেলিভিশনে সরাসরি খেলা দেখতে পারবেন টি স্পোর্টসের পর্দায়।
অন্যদিকে, মোবাইল ফোনে ম্যাচ উপভোগ করতে চাইলে রয়েছে বঙ্গ ও টফি অ্যাপ। প্লে স্টোর থেকে যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন কিনলেই সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও ভুটান এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছে। এই লড়াইয়ে বাংলাদেশের জয় ১৩টি, আর ভুটানের জয় মাত্র দুটি। বাকি দুটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।
দুই দলের গোলের ব্যবধানও বাংলাদেশের পক্ষে। ১৭ ম্যাচে ভুটানের জালে ৩৭টি গোল করেছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের বিপক্ষে ভুটানের গোলসংখ্যা ৯।
ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়েও দুই দলের অবস্থানের পার্থক্য রয়েছে। বাংলাদেশ আছে ১৮২তম স্থানে, আর ভুটানের অবস্থান ১৯২তম। অর্থাৎ র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে রয়েছে ভুটান।
সাম্প্রতিক ম্যাচে জয়-হারের অভিজ্ঞতা দুই দলেরই
অবশ্য সাম্প্রতিক সময়ের মুখোমুখি লড়াইয়ে ভুটানকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের মাঠে দুই ম্যাচের সিরিজে প্রথম খেলায় ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে একই ব্যবধানে হারের মুখে পড়ে দলটি।
এরপর ২০২৫ সালের ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ফিরতি ম্যাচে আবারও ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই লড়াইয়ে ২-০ গোলের জয় তুলে নেয় স্বাগতিকেরা।
সাফের মঞ্চেও বাংলাদেশের আধিপত্য
আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি সাফ চ্যাম্পিয়নশিপেও ভুটানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো। এই প্রতিযোগিতায় দুই দল মোট সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়টি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। অন্য ম্যাচটি হয়েছে ড্র।
অর্থাৎ সাফের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি ভুটান।
সব দিক বিবেচনায় অতীত রেকর্ড ও ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও আজকের ম্যাচে সেই সুবিধা ধরে রাখাই হবে দলের সামনে বড় চ্যালেঞ্জ। রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি টিভিতে টি স্পোর্টস এবং মোবাইলে বঙ্গ ও টফি অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।
প্রাসঙ্গিক FAQ
১. বাংলাদেশ বনাম ভুটান ফুটবল ম্যাচ কখন শুরু হবে?
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
২. বাংলাদেশ-ভুটান ম্যাচ কোন টিভি চ্যানেলে দেখা যাবে?
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
৩. মোবাইলে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ দেখার উপায় কী?
বঙ্গ ও টফি অ্যাপের মাধ্যমে সাবস্ক্রিপশন কিনে মোবাইলে ম্যাচটি দেখা যাবে।
৪. আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও ভুটান কতবার মুখোমুখি হয়েছে?
দুই দল এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচে, ভুটান দুটি ম্যাচে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।
৫. সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড কেমন?
সাফে দুই দলের সাতবারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ছয়টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
আল-মামুন/