কোরিয়া ও মালয়েশিয়াতে যাওয়া ইচ্ছুক কর্মীদের জন্য চরম দু:সংবাদ
বৃহস্পতিবার (২১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লেশন লার্নিং ফরম দি স্ট্রেঞ্জথেন অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেম (এসআইএমএস) প্রকল্প আয়োজিত আলোচনা সভায় বিদেশে শ্রমবাজার নিয়ে এমন দুঃসংবাদ দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, ভাবমূর্তি ও শৃঙ্খলা ফেরাতে পুনরায় চালু হচ্ছে ‘প্রবাসী সেল’।
দালালদের উচ্চ বেতন আর উন্নত জীবনের প্রলোভনে থামছে না ভূমধ্যসাগরে অভিবাসীদের ঢল। নিয়মিত ঘটছে অকাল মৃত্যু বা নিখোঁজের ঘটনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, ২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ বা মারা গেছেন ৩ হাজার ৪১ অভিবাসী। আর জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বলছে, অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের তালিকায় শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। এর বাইরে বয়স জালিয়াতি করে ১৪ বছরের কর্মীকে ২৭ বছর দেখানো, বিদেশে গিয়ে নিয়োগকারী প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ভালো অফারে অন্য প্রতিষ্ঠানে কাজ করা ও ১ লাখ টাকার ভিসা ১০ লাখে কিনেও প্রবাসে গিয়ে কাজ না পাওয়াসহ পদে পদে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র উঠে আসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসন বিষয়ক এই সেমিনারে। নেতিবাচক এসব কর্মকাণ্ডের ফলে কোরিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে জানালেন সরকারের নীতিনির্ধারকরা। পার্লামেন্টারিয়ান্স ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন তানভীর শাকিল জয় বলেন,মালয়েশিয়াতে দিন দিন বাংলাদেশিদের চেয়ে নেপালিদের সংখ্যা বাড়ছে। মূলত অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে বাংলাদেশিদের চাহিদা কমছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর বলেন, প্রবাসীদের অনেক বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। তারা ঝুঁকি নিয়েই ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন। অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে দূতাবাসগুলোকে সক্রিয় করার পাশাপাশি প্রবাসী সেল চালুর কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধাদের সমস্যা সমাধানে শিগগিরই ‘প্রবাসী কল্যাণ সেল’ গঠন হবে। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা আলাদা কমিটি গঠনের মাধ্যমে এ সেল প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সর্বদা তৎপর থাকবে। অনুষ্ঠানে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করা হলেও জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি
- বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু, নতুন যাত্রার সময় জানা গেল
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী