হৃদয় বিদারক ঘটনা: মর্গে পড়ে আছে বাংলাদেশি প্রবাসীর লাশ, নিচ্ছে না কেউ
পরিবারের সুখের জন্য প্রবাসে যায়। কিন্তু পর তার লাশ নেয়ার কেউ থাকে না। সবাই শুধু প্রবাসীদের টাকাকে ভালোবাসে প্রবাসীকে নয়। এই রকম আরেকটা ঘটনা ঘটেছে। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের ‘রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল’-এর মর্গে পড়ে আছে কুমিল্লা জেলার নুরের জামানের ছেলে মো. আবদুল সোবহান নামে ৪৯ বছর বয়সী এক বাংলাদেশির লাশ।
মৃতের হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং এখনও পর্যন্ত তার আত্মীয়-স্বজনদের খুঁজে না পাওয়ায়, লাশ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
প্রবাসী ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় নিশ্চিতে বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে চেষ্টা চালাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি, লাশ শনাক্তের জন্য স্বজন বা অন্য পরিচিতজনদের হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।
হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্ট্রোক জনিত কারণে মো. আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে অবগত করলে, হাসপাতালে গিয়ে খোঁজ নেয় বাংলাদেশ হাইকমিশন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিতজনের কোনো তথ্য দিতে পারেনি।
বিবৃতিতে আরও বলা হয়, লাশের দাবিদার না পাওয়া পর্যন্ত মৃত মো. আবদুল সোবহানের লাশ দেশে পাঠানো সম্ভব নয়। পরিচিত বা স্বজনদের মো. আবদুল সোবহানের লাশ শনাক্তের জন্য হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সুমন চন্দ্র দাসের মোবাইল নম্বর, +৬০১২৪৩১৩১৫০।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে