মালয়েশিয়া প্রবাসীরা সাবধান চলছে ধরপকড় বাংলাদেশিসহ ১৩৭ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় বৃহিস্পতিবার (২১ মার্চ) রাতে জোহর রাজ্যের জয়া পুত্রার একটি নির্মানাধীন ভবনে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১৩৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির জোহর অভিবাসন বিভাগ। পুলিশ জানায়, অভিযানে প্রথমে ২১৯ জন বিদেশিকে তল্লাশি করে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১৩৭ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৯৮ জন, মিয়ানমারের ১৬ জন, ভিয়েতনাম ও পাকিস্তানের দুজন করে নাগরিক রয়েছেন। এসব অভিবাসীরা ১২টি শ্রমিক হোস্টেলে গাদাগাদি করে বসবাস করছিলেন। যেখানে প্রায় দুই শতাধিক কক্ষ রয়েছে বলে জানায় অভিবাসন বিভাগ। আটককৃতেদর পরবর্তী তদন্তের জন্য জোহর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মালয়েশিয়াজুড়ে ধরপাকড় শুরু হওয়ায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নিজের নামে কোথায় কত জমি, অনলাইনে দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করার নিয়ম, জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- সোনার ভরি কত আজ? ২১, ১৮ ও ২২ ক্যারেটের দামও জেনে নিন
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ স্কোর
- জমির মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজবেন যেভাবে
- রাত ৮টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও মোবাইলে দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: সময়, লাইভ দেখার উপায় ও পরিসংখ্যান
- OnePlus 16: ৯০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় নতুন চমক
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার