বাংলাদেশী প্রবাসীদের কাছে দুঃস্বপ্নের এক নাম হয়ে উঠছে সৌদি
একটা সময় ছিল যখন বাংলাদেশীদের কাছে সবচেয়ে প্রিয় জায়গা ছিল মধ্যপ্রাচ্যের সৌদি আরব। কিন্তু এখন তা হয়ে উঠেছে দুঃস্বপ্নের এক নাম। প্রায় প্রত্যেক দিন অনেক শ্রমিককে সৌদি থেকে দেশে ফেরত পাঠাচ্ছে।
পরিসংখ্যান বলছে, ২০২২ সালে প্রায় ৭০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিতাড়িত করেছে সৌদি। তাদের বেশির ভাগেরই সেখানে বসবাস এবং কাজ করার অনুমতি ছিল না। ভয়ঙ্কর সত্য হলো আজকাল শ্রমিকরা ক্ষুধার্ত শরীরে জখম নিয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরছেন। তাঁদের হাতে বাসের টিকিট কেনার টাকাও থাকছেনা।
বিশ্বে ১ কোটির বেশি বাংলাদেশি কাজ করলেও ৭৫ ভাগ শ্রমিক কাজ করে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে ২০ লাখের বেশি শ্রমিক আছেন সৌদি আরবে। প্রতিদিনই সৌদি আরব থেকে গড়ে ১০ থেকে ১২ জন প্রবাসীর মৃতদেহ আসছে বাংলাদেশে।
সরকারের তথ্যমতে, গত ১৪ বছরে সৌদি আরবে কমপক্ষে ১৩ হাজার ৬৮৫ বাংলাদেশি কর্মী মারা গেছেন। এর মধ্যে ২০২২ সালেই মৃত্যু হয়েছে এক হাজার ৫০২ জনের। অর্থ্যাৎ প্রতিদিন গড়ে চারজনের বেশি বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে।
মূলত প্রচণ্ড গরম এবং কাজের অনুপযোগী পরিবেশের কারণে বাংলাদেশি শ্রমিকদের স্ট্রোকের ঘটনা বাড়ছে। তাছাড়া অমানবিক পরিশ্রমের কারণেও মৃত্যু বাড়ছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে