ঈদের আগে প্রবাসীদের দারুন সুখবর দিল সৌদি আরব
মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে। পবিত্র ঈদ উপলক্ষ্যে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ১২ ও ১৩ এপ্রিলও ছুটি। ফলে সব মিলিয়ে এবারের ঈদে কর্মীরা টানা ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন। রোববার সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আরবি মাসগুলো সাধারণত ২৯ ও ৩০ দিনের হয়। এই বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ থেকে। তাই রমজান মাস ৩০ দিনের হলে সৌদিতে ১০ এপ্রিল ঈদ হবে। আর ২৯ দিনের হলে ঈদ হবে ৯ এপ্রিল।
এদিকে রমজানের প্রথম ১০ দিনে সৌদি আরবের মসজিদে নববীতে ১ কোটিরও বেশি মুসল্লি পরিদর্শন করেছেন বলে তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া একই সময়ে প্রায় সাড়ে সাত লাখ মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করে সালাম পেশ করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে