ব্রেকিং নিউজ: বিনামূল্যে যাওয়া যাবে ইতালি, দেখেনিন যেভাবে করবেন ভিসার আবেদন
ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বিনামূল্যে। ইতালির দূতাবাসের নির্দেশনায় নতুন পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং। আগামী ৩১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে জানিয়ে আবেদনকারীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে ভিএফএস গ্লোবাল।
দীর্ঘ ৯ বছর পর গত ২৬ মার্চ রাত থেকে ঢাকা-ইতালি সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়েছে। এদিকে গত ২৭ মার্চ ঢাকার ইতালি দূতাবাস দ্রুত ভিসা দিতে সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন নির্দেশনা দিয়েছে। এর ফলে দেশটিতে বাংলাদেশিদের জন্য ভ্রমণ আরো সহজ হচ্ছে।
শুক্রবার ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণসহএই ঠিকানায় শুধুমাত্র একটি ই-মেল পাঠাতে হবে।
মূলত আবেদনকারীদের দ্রুত ভিসা দিতে চাইছে ইতালি দূতাবাস। তাই ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছে তারা। কারণ ইতালি গমনেচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ পরামর্শদাতার কাছে থেকে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা পেতেএখানে ক্লিক করে ফর্মটি পূরণ করুন।
আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নির্দেশনাগুলো হলো,
১. একজন আবেদনকারী শুধুমাত্র একটি ই-মেল পাঠাতে পারবেন।
২. একটি ই-মেল এবং মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য।
৩. একই ই-মেল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
৪. অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ই-মেল আসার ক্রম অনুসারে।
৫. আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এই ক্ষেত্রে, আবেদনকারীদের স্পষ্টকরণের জন্য ইতালিতে তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৭. ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে।
৮. জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অর্থ প্রদানের জন্য জিজ্ঞাসা করা কাউকে বিশ্বাস করবেন না। সন্দেহজনক কিছুর ক্ষেত্রে, তা অবিলম্বে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইতালির দূতাবাসে রিপোর্ট করুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে