বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
ফের বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (১২ এপ্রিল) লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠে ২ হাজার ৪৩১.৫২ ডলারে। তবে শনিবার (১৩ এপ্রিল) এই দাম কিছুটা কমে ২ হাজার ৩৪২.৯০ ডলারে নেমেছে।
এর আগে, গত ৫ এপ্রিল বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের আউন্স ২ হাজার ৩০০ ডলার অতিক্রম করে। এর মাত্র ৭ দিনের মাথায় শুক্রবার এই দাম ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে যায়। যা ইতিহাসের সর্বোচ্চ দাম।
চলতি বছর প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছিলেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে তা ছাড়িয়েছে। সামনে স্বর্ণের দাম আরও বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বেঞ্চমার্ক সুদের হার হ্রাসের ঘোষণা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন স্বর্ণের দিকে। এই উত্তেজনা অব্যাহত থাকলে সামনে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
এদিকে দেশের বাজারে সবশেষ গত ৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস